লাখাইয়ে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ AM

লাখাইয়ে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৪:২৭:০৬ AM

লাখাইয়ে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

লাখাইয়ে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।


হবিগঞ্জের লাখাই উপজেলার  করাব ইউনিয়ন পরিষদের সচিবের  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। 

জানা যায়, ভুক্তভোগী মোছাঃ ইয়াসমিন আক্তার গত ১৬ জানুয়ারি লাখাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগ কারীর মেয়ে মোছাঃ লাভলী আক্তারের জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য ৫ নং করাব ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জিলু মিয়ার সাথে যোগাযোগ করিলে তিনি অভিযোগ কারীর মেয়ের কাজ টি বুঝিয়া রাখেন স্বাক্ষীর উপস্থিতিতে।জমা দেওয়ার ৩/৪ দিন পরে যোগাযোগ করিলে করাব ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জিলু মিয়া বলেন ২/৩ দিন পর আসেন।ঐ ভাবে সচিব অভিযোগ কারীকে  কয়েক দিন ঘোরাতে থাকে এবং বলে উক্ত জন্ম নিবন্ধন ব্যক্তির নিকাহনামা লাগবে।এমতাবস্থায় অভিযোগ কারী নিকাহনামা নিয়ে গত ৫ জানুয়ারী সচিব মোঃ জিলু মিয়ার সাথে যোগাযোগ করিলে তিনি অভিযোগ কারীর কাছে ৫ হাজার টাকা দাবি করেন এবং অভিযোগ কারী সচিব মোঃ জিলু মিয়া কে বুঝার জন্য সময় চাহিলে উক্ত সচিব মোঃ জিলু মিয়া অভিযোগ কারীর উপরে রেগে উচ্চ স্বরে ধমক দিয়ে অভিযোগ কারী কে তাহার অফিস থেকে বাহির করে দেয়।

অভিযোগকারী মোছাঃ ইয়াসমিন আক্তার জানান আমি আমার মেয়ে মোছাঃ লাভলী আক্তারের জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য করাব ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জিলু মিয়ার নিকট গেলে উনি টালবাহানা করেন ও ৫ হাজার টাকা উৎকোচ দাবী করেন। আমি বুঝার জন্য সময় চাইলে করাব ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জিলু মিয়া আমার উপর রেগে উচ্চ স্বরে ধমক দিয়ে অনেক মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

৫নং করাব ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জিলু মিয়া জানান 

কে বা কারা অভিযোগ দিছে বা অভিযোগের বিষয়ে আমি এখন পর্যন্ত কোন কাগজপত্র পাই নাই,আমি অভিযোগের কাগজপত্র পাওয়ার আলোকে আমি যদি অন্যায়কারী হই তাহলে শাস্তি পাব।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা জানান, করাব ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জিলু মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তিনি দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ