কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৪ AM

কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৯:৪৩:১০ AM

কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন

ছবি: সংগৃহীত


দেশের সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অভিনয়ে বর্তমানে অনিয়মিত থাকলেও সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। যেটি নির্মাণ করছেন হাসান জাহাঙ্গীর। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তার সমান ব্যস্ততা।

‘আবরার টুরস অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন তারা দু’জন। ইতোমধ্যেই শেষ হয়েছে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ। 

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন,‘অনেক আগেই আমি গৎবাঁধা কাজ ছেড়ে দিয়েছি। মাঝে একটি বিজ্ঞাপনে আমাকে এক কোটি টাকা অফার করেছিল আমি করিনি। সেটি ছিল একটি পাথরের আংটির বিজ্ঞাপন। আমি লোভী হলে বিজ্ঞাপনটি করে ফেলতাম। প্রোডাক্ট পছন্দ হয়নি, স্ক্রিপ্ট ভালো ছিল না তাই করিনি।’

হাসান জাহাঙ্গীরের প্রশংসা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘হাসান জাহাঙ্গীরের সঙ্গে আমি আর প্রয়াত এটিএম শামসুজ্জামান ভাই প্রথম কাজ করি। সম্ভবত এটি ২০০০ সালের আগের ঘটনা। সেই থেকে হাসান জাহাঙ্গীরের সঙ্গে আমার হৃদ্যতা। তারপর মাঝে মাঝে কাজ করেছি। অনেকদিন পর তার এই বিজ্ঞাপনে অভিনয় করলাম। আশা করি, বিজ্ঞাপনটি টিভিতে প্রচার হলে আপনাদেরও পছন্দ হবে। আমার অনেকগুলো ভালো কাজের মধ্যে হাসান জাহাঙ্গীরের এই কাজটি অন্যতম। সে খুব ভালো বিজ্ঞাপন নির্মাণ করে

নির্মাতা হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমি বরাবরই ভালো কিছু কাজ করার চেষ্টা করি। বিজ্ঞাপনে স্ক্রিপ্ট, নির্মাণ দুটো নিয়েই কাজ করার সুযোগ থাকে। সুতরাং প্রতিটি বিজ্ঞাপন আমি গুরুত্বসহকারে করি। আশা করি, ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে যে বিজ্ঞাপনটি নির্মাণ করলাম, সেটি দর্শকের মনে দাগ কাটবে। কাঞ্চন ভাই খুবই বড় মনের মানুষ, জাদরেল অভিনেতা।’

‘বরেণ্য অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, চিত্রনায়িকা মৌসুমী, প্রয়াত এটিএম শামসুজ্জামান, ডক্টর এনামুল হক, ইলিয়াস কাঞ্চন ভাইদের মতো গুণী মানুষের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখছি। শেখার কোনো শেষ নেই। তাদের কাছে আমি নির্মাতা-অভিনেতা নই; তাদের ভালো লাগার ছোট ভাই। আশা করি, আগামী ঈদেও ওয়েব সিরিজসহ ঈদের নাটকে চমক থাকবে।’ বলেন হাসান জাহাঙ্গীর।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা