আমার কাছে আসতে আপনাদের কোন মাধ্যম লাগবে না, আমার কোন প্রতিনিধি নাই: এমপি ময়েজ উদ্দিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ AM

আমার কাছে আসতে আপনাদের কোন মাধ্যম লাগবে না, আমার কোন প্রতিনিধি নাই: এমপি ময়েজ উদ্দিন

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৭:০৩:৪২ AM

আমার কাছে আসতে আপনাদের কোন মাধ্যম লাগবে না, আমার কোন প্রতিনিধি নাই: এমপি ময়েজ উদ্দিন

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এড. ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি।


আমার কাছে আসতে আপনাদের কোন মাধ্যম লাগবে না,কোথাও আমার কোন প্রতিনিধি নাই। যে কোন প্রয়োজনে আপনারা আমার কাছে সরাসরি আসবেন। বানিয়াচং উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত বক্তব্য রাখেন (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড. ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি। 

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমি আপনাদের সবাই কে এক সাথে নিয়েই কাজ করতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  অবাধ সুষ্ঠু ও  নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য করতে সকলের প্রচেষ্টা ছিল এইজন্য সবাইকে ধন্যবাদ জানাই। নির্বাচন শেষ এখন আমি সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। 

আপনারা ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আপনাদের সুখে দু:খে সারাজীবন পাশে থাকতে চাই। নির্বাচনী জেলাস থেকে কেউ যেন কোন দ্বন্দ্ব সংঘাত তৈরি না করতে পারেন এজন্য প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহবান জানান।

বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দায়িত্বশীলদের প্রতিও আহবান জানান এড: ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি। 

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। 

আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের নীচের কোন অপ্রাপ্ত বয়স্ক চালক টমটম ড্রাইভিং করতে পারবেনা। অপ্রাপ্ত বয়স্ক চালকদের দৌরাত্ম্য বন্ধ করতে শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ সময় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী। সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ মিয়া, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ও আদিবাসী ঐক্য পরিষদের সভাপতি স্বপন দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ স্হানীয় সংবাদকর্মীগণ, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসউদ কোরাইশী মক্কী,হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মিজান, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, ইমাম সমিতির সভাপতি কাজী আতাউর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম প্রমুখ। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ