জৈন্তাপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ AM

জৈন্তাপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৭:২১:১২ AM

জৈন্তাপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

জৈন্তাপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন।


সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে ও মানব বন্ধন করেছে হবিগঞ্জের চুনারুঘাট  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মোজাম্মেল হোসেনের  সভাপতিত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  মেডিক্যাল অফিসার ডাঃ ফাতেমা হকসহ হাসপাতালের সকল ডাক্তারগণ, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মোজাম্মেল হোসেন জানান, গত ১৯শে জানুয়ারী দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ