হবিগঞ্জে মাধ্যমিকে ভর্তি জটিলতা কাটিয়ে ভর্তির সুযোগ পেল সকল শিক্ষার্থীরা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ AM

হবিগঞ্জে মাধ্যমিকে ভর্তি জটিলতা কাটিয়ে ভর্তির সুযোগ পেল সকল শিক্ষার্থীরা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৭:৩৩:৪৬ AM

হবিগঞ্জে মাধ্যমিকে ভর্তি জটিলতা কাটিয়ে ভর্তির সুযোগ পেল সকল শিক্ষার্থীরা

মাধ্যমিকে ভর্তি জটিলতা কাটিয়ে ভর্তির সুযোগ পেল সকল শিক্ষার্থী।


অবশেষে অনেক জট জঞ্জাল পেরিয়ে হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির সুযোগ হল।

সোমবার (২২ জানুয়ারী) উপজেলা পরিষদের মিটিং এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

তিনি জানান সরকারি পরিপত্র অনুসারে নতুন শিক্ষা কারিকুলামে ষষ্ঠ শ্রেণির প্রতিটি সেকশনে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করার সুযোগ নেই। সেই হিসাবে ২ হাজার ২৪০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ৭শ জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। বিশাল একটি অংশ বাদ পড়ে যাওয়ার কারণে শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ সিদ্ধান্ত হয় সকল শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য।

তিনি আরো জানান, ইতিমধ্যে ৫৫ জনকে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আর যারা বাদ পড়েছেন তারাও এখন ভর্তি হতে পারবেন। তাছাড়া যারা আবেদন করে নাই তারা নতুনভাবে আবেদন করে ভর্তির সুযোগ রয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

এদিকে সরেজমিন দেখা যায়, সকল শিক্ষার্থী ভর্তি ঘোষণার সাথে সাথে বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। অভিভাবকরা তাদের ছেলেমেয়েকে নিয়ে এসেছেন ভর্তি করার জন্য।

উল্লেখ্য, মাধ্যমিকে ভর্তি জটিলতায় হাজারো শিক্ষার্থী ও আজমীরিগঞ্জে মাধ্যমিকে দের হাজার শিক্ষার্থীর সমন্বয়হীনতার ঝুঁকিতে শিরোনামে যায়যায়দিনে সচিত্র সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

মিটিং এ উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রতিটি বিদ্যালয়ের প্রধা৷ শিক্ষক।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ