আমার কোনো প্রেমিক নেই : ভাবনা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ PM

আমার কোনো প্রেমিক নেই : ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৭:৫৪:১০ AM

আমার কোনো প্রেমিক নেই : ভাবনা

ছবি: সংগৃহীত


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল আশনা হাবিব ভাবনা। বড় পর্দাতেও সরব উপস্থিতি রয়েছে তার। মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও নাচেও বেশ পারদর্শী তিনি। শুধু তাই নয়, ভাবনা ছবিও আঁকেন দারুণ। বলা যায়, সকল গুণেই গুণান্বিত এই অভিনেত্রী। শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের ক্যারিয়ার হলেও এখনও নিজের বিয়ে নিয়ে ভাবছেন না এই তারকা। যদিও ভাবনার সমসাময়িক সময়ের অনেক অভিনয়শিল্পী বিয়ে করে ফেলেছেন।

কয়েকবছর আগে এক নির্মাতার সঙ্গে নিজের প্রেমের খবর জানালেও বর্তমানে নাকি কারো সঙ্গে প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটাই জানিয়েছেন তিনি।  কারো সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে কি না এমন প্রশ্নে ভাবনা বলেন, ‘প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, আমি সিনেমা নিয়ে খুব ব্যস্ত। নতুন বছরে দুইটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় রয়েছে আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।’

তাহলে বিয়ে কবে করছেন— এমন প্রশ্নে ভাবনার সহজ উত্তর, ‘ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। পরিবার থেকেও বিয়ে নিয়ে কোনো চাপ নেই।’ উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘চারুলতা’ নামে নতুন একটি সিনেমায়। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘পায়েল’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারী অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। এটি পরিচালনা করছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

এম সি



শীর্ষ সংবাদ:

অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?