মৌলভীবাজার সীমান্তে ৩ রোহিঙ্গা নারী আটক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মৌলভীবাজার সীমান্তে ৩ রোহিঙ্গা নারী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৫:০৮:১৭ পূর্বাহ্ন

মৌলভীবাজার সীমান্তে ৩ রোহিঙ্গা নারী আটক

আটক রোহিঙ্গা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত এলাকা থেকে পালিয়ে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। তারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। শুক্রবার দুপুরে তাদেরকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ভারতে যেতে ভোরের দিকে উখিয়া ক্যাম্প থেকে ৩ নারীসহ সাত রোহিঙ্গা পালিয়ে আসেন। সকাল ১০টায় চার পুরুষ রোহিঙ্গা ধলই সীমান্তের কাঁটাতার অতিক্রম করেন। এ সময় তিন নারী রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

খবর পেয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদের বাচাড়ের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাদের কমলগঞ্জ থানায় নিয়ে আসে। ভারতে প্রবেশের পর চার রোহিঙ্গা পুরুষকে বিএসএফ সদস্যরা আটক করেছেন বলে জানিয়েছেন এসআই মহাদের বাচাড়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আটক তিন রোহিঙ্গা নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/এসএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন