সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন অভিনেত্রী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৩ AM

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৪ ০৭:৪৬:০৮ AM

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত


মার্কিন অভিনেত্রী সোফিয়া ভারগারা ও অভিনেতা জো ম্যাঙ্গানিলোর বিচ্ছেদ হয়েছিল ২০২৩ সালের জুলাই মাসে। দীর্ঘ  ৮ বছরের সংসার জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই দম্পতি। সে সময় তাদের বিবাহবিচ্ছেদের কারণ ব্যাখা করেননি সোফিয়া-ম্যাঙ্গানিলোর কেউ। তবে ম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে সাক্ষাৎকার দিয়েছেন সোফিয়া। যেখানে বিবাহ বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।

বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে সোফিয়া ভারগারা বলেন, ‘আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনো কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।’

১৯৯১ সালে জো গঞ্জালেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফিয়া ভারগারা। ওই সময়ে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হননি তিনি। ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার প্রথম বিয়ে। এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

এ সন্তানের কথা উল্লেখ করে সোফিয়া ভারগারা বলেন, ‘১৯ বছর বয়সে আমি মা হয়েছি, আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে।’

ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান সোফিয়া। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব; আমাকে এটাই করতে হবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা