বিচ্ছেদের ৪ বছর পর সাবেক স্ত্রীকে বিয়ে করছেন অভিনেতা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০২ AM

বিচ্ছেদের ৪ বছর পর সাবেক স্ত্রীকে বিয়ে করছেন অভিনেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৮:১৩:২৮ AM

বিচ্ছেদের ৪ বছর পর সাবেক স্ত্রীকে বিয়ে করছেন অভিনেতা

ছবি: সংগৃহীত


‘হেট স্টোরি’ খ্যাত অভিনেতা গুলশান দেবায়া আবারও বিয়ে করতে চলেছেন। প্রাক্তন স্ত্রী কাল্লিরোই জিয়াফেটার সঙ্গেই ইদানিং বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে কর্মক্ষেত্রে একে অপরের পাশে থাকা— কোনো দিকেই বাদ রাখেননি প্রাক্তন যুগল। গত বছর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, তবে কি ফের কাছাকাছি আসছেন গুলশান ও কাল্লিরোই?  নতুন বছরে গুলশান জানালেন, নিজেদের সম্পর্ককে আরও একবার সুযোগ দিতে রাজি তারা।

কাল্লিরোইয়ের সঙ্গেই বছর আটেক সংসার করেছেন গুলশান। তার পরে বিবাহবিচ্ছেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে গুলশান জানান, আগে তাদের বয়স কম ছিল, বোধও পরিণত হয়নি তেমন। তা ছাড়াও, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণেই নাকি সেই সময় টেকেনি তাদের দাম্পত্য।

গুলশান বলেন, ‘আমরা একে অপরকে বরাবরই খুব ভালোবাসি। সেই আবেগে কোথাও কোনো কমতি নেই। প্রথম বার বিয়ের পরে সমস্যা হয়েছিল। কারণ, তখন পরিস্থিতি অন্য রকম ছিল। এখন আমরা অনেক বেশি পরিণতমনস্ক। এখন পরিস্থিতিটাও পাল্টেছে। যে সময় আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল, সেই সময় আমাদের একে অপরের থেকে আলাদা থাকাটা হয়তো দরকারও ছিল।’

তিনি আরও বলেন, ‘এখন আমি নিজেকে অনেক বেশি ভালোভাবে বুঝি। আমি ব্যক্তিগত ও পেশাগত জীবনেও এখন অনেকটা থিতু হয়েছি। আমার ধৈর্য বেড়েছে। যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতাও তৈরি হয়েছে আমার মধ্যে।’

অভিনেতার মতে, চিন্তাভাবনার দিক থেকে এখন আমরা দু’জনেই একই জায়গায় এসেছি। এখন আমরা অযথা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি না। বরং আজকে আমরা ডেটে কোথায় যাব, সেটা ভাবি। বা কোথায় ঘুরতে যাব, সেটা পরিকল্পনা করি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক