ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাহি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ০৭:২৯:১৬ পূর্বাহ্ন

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মাহি

ছবি: সংগৃহীত


ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তবে সম্প্রতি এই অভিনেত্রী আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। মেকাপ ছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ভক্তদের কটাক্ষের শিকার হচ্ছেন মাহি।

বিশেষ করে, অভিনেত্রীর গায়ের রং নিয়ে ট্রলে মেতেছেন নেটিজেনরা। নানা আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে সেই ভিডিওকে কেন্দ্র করে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটি নাটকের শুটিংয়ের ফাঁকে মেকাপ ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলেন মাহি। যেটি মজার ছলে কেউ ধারণ করে ছড়িয়ে দেয় ফেসবুকে। এরপরই গায়ের রং নিয়ে নেতিবাচক আচরণের শিকার হন অভিনেত্রী।

গায়ের রং নিয়ে নিন্দুকদের জঘন্য এই আচরণে কষ্ট পেয়েছেন মাহি। ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে অভিনেত্রী বলেছেন, গায়ের রং নিয়ে বৈষম্যমূলক আচরণের কথা।

মাহি স্ট্যাটাসে লিখেছেন, মাঝেমধ্যেই অভিনেত্রীদের গায়ের রং নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়ত আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়েই চলছি।

ক্যারিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে। মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তারপরও মাঝে মাঝে রঙ নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকে। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।

মাহি আরও লিখেছেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরও শুধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।

সামিরা খান মাহির ওই স্ট্যাটাসে তার শুভাকাঙ্খীরাও অভিনেত্রীর পক্ষ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একইসঙ্গে যারা খারাপ আচরণ করছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ