মিমি-তাপসের ‘ভাল্লাগছে না’ প্রকাশ্যে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ PM

মিমি-তাপসের ‘ভাল্লাগছে না’ প্রকাশ্যে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ০৭:২০:১৯ AM

মিমি-তাপসের ‘ভাল্লাগছে না’ প্রকাশ্যে

ছবি: সংগৃহীত


এবার টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ‘ভাল্লাগছে না’ শিরোনামে একটি গান গেয়েছেন।

গানটি নিয়ে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গেজুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।

গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, “মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ‘ভাল্লাগছে না’ গানে সময়কে ধারণ করেছেন মিমি। তার প্রতি সবসময় শুভকামনা রইল।”

গানটির মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান। মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তুহিন। ‘ভাল্লাগছে না’ প্রকাশ হয়েছে মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু