খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা পপিকে
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৩ AM

খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা পপিকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৭:৪৪:৫০ AM

খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা পপিকে

ছবি: সংগৃহীত


দীর্ঘদিন ধরেই মিডিয়ায় নেই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। পরিচালক কিংবা মিডিয়া সংশ্লিষ্টরা বারবারই ব্যর্থ হয়েছেন পপির সঙ্গে যোগাযোগ করতে। হঠাৎ কী কারণে নায়িকা দীর্ঘদিন ধরে উধাও সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সিনেমা সংশ্লিষ্টরা।

পপির সঙ্গে যোগাযোগ করতে না পারায় বিপাকে পড়েছেন একাধিক সিনেমার পরিচালক। জানা গেছে, পপি অভিনীত সর্বশেষ সিনেমা  ‘ডাইরেক্ট অ্যাটাক্ট’ -এর প্রচারণাতেও অংশ নেননি পপি। গত বছর  ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া নিজের পরিচালিত সিনেমা নিয়ে এমনই আক্ষেপ করলেন পরিচালক সাদেক সিদ্দিকী।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিনয়ে আর ফিরবেন না পপি। তাই মিডিয়া থেকে দূরে রয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী। সিনেমা থেকে পপি দূরে থাকায় এ প্রসঙ্গে পরিচালক আরিফুর জামান আরিফ বলেন, আমার পরিচালিত প্রথম সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। ২০১৮ সালের ১৫ জানুয়ারি সিনেমাটির মহরতের পর ২২ এপ্রিল শুটিং শুরু করি। এ সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে গাজী রাকায়েত, পার্বতী চরিত্রে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি এবং দেবদাসের চরিত্রে ফেরদৌস আহমেদ অভিনয় করেছেন।

নানা কারণে সিনেমার ৪৫ শতাংশ কাজের পর শুটিং বন্ধ হয়ে যায়। এ সিনেমার কাজ চলতি বছরেই শেষ করার ইচ্ছা রয়েছে আরিফের। কিন্তু পপিকে খুঁজে না পাওয়ায় বিপাকে পড়েছেন তিনি।

পপি প্রসঙ্গে আরিফ বলেন, কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় পপির সব দৃশ্যই শেষ। তবে একটি গানের দৃশ্য বাকি। সিনেমার গল্প অনুযায়ী গানটি বেশ গুরুত্বপূর্ণ। তাই পপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হলে বিকল্প ভাবতে হবে।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি।  বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক