পুনম পান্ডের ভুয়া মৃত্যুর খবরে ক্ষুব্ধ তারকারা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০২ AM

পুনম পান্ডের ভুয়া মৃত্যুর খবরে ক্ষুব্ধ তারকারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৭:৩২:৩০ AM

পুনম পান্ডের ভুয়া মৃত্যুর খবরে ক্ষুব্ধ তারকারা

ছবি: সংগৃহীত


মারা যাননি ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজের বেঁচে থাকার খবরটি জানিয়েছেন বিতর্কিত এই তারকা নিজেই।  ভিডিওতে পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি।’ কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

তার ভাষায়, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ এই বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা হয় না।’ নিজের মৃত্যুর ‘ভুয়া খবর’ ছড়ানোর জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন ৩২ বছর বয়সি পুনম। পাশাপাশি বলেছেন, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন।

পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে আমার মৃত্যু হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই কথা সেই সব নারীদের ক্ষেত্রে বলতে পারব না, যারা সার্ভিক্যাল ক্যানসারের কারণে মারা গিয়েছেন। তাদের কিছু করার ছিল না কারণ, এই ক্যানসার সম্পর্কে ধারণা কম সকলের। এখানে এসে আমি এটাই বলতে চাই যে, সার্ভিক্যাল ক্যানসার থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য কিছু পরীক্ষা করাতে হয় শুরুতেই। এইচপিভি ভ্যাকসিন নিতে হয় সময়মতো…।’

এদিকে মৃত্যু নিয়ে পুনমের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন বলিউড তারকারা। তাদের ভাষায়, মৃত্যু কখনো মজা নয়। পুনম কাজটি মোটেও ঠিক করেননি। পাশাপাশি নেটিজেনরাও মৃত্যু নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর জন্য অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নির্মাতা রাম গোপাল ভার্মা এক টুইটবার্তায় বলেন, ‘পুনম তুমি যেভাবে মানুষের নজর কাড়তে চাইলে এই বিষয়ে, সেটা নিয়ে বিতর্ক হবে। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে বিষয়টা কিন্তু এবার সবার চোখে পড়বে। জরায়ুর ক্যানসার নিয়ে আলোচনা এখন সব জায়গায়। ভালো থেকো। সুস্থ থাকো।’

সিদ্ধান্ত কাপুর বলেন, ‘নিজের মৃত্যুর ভুয়া খবর রটানো শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত। অসহ্য।’ অভিনেত্রী কুশা কপিলা এই বলেন, ‘এটার নেপথ্যে কেউ আছে। কেউ আইডিয়া নিয়ে এসেছিল পুনমের কাছে আর সেটা কাজে লেগে গেছে।’

অভিনেতা ও নির্মাতা বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ার এটা একটা খারাপ দিক। আমার মনে হয় এসবের জন্য এবার কিছু নিয়ম তৈরি করা উচিত। এমন ভুয়া খবর রটানো ভয়ঙ্কর।’ বিবেক মনে করেন, মৃত্যু নিয়ে এমন গুজব রটানো এখন কেবল শুরু। সামনে এসব আরও হবে।

ঋদ্ধি ডোগরাও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি লেখেন, ‘আমি ওর পিআর টিমকে দোষ দিতে চাই না। তারা এই কাজটা বুঝেই করেছিল। আমি মিডিয়া এবং সাংবাদিকদের দোষ দেব, যারা নিশ্চিত না হয়েই প্রচার করেছেন।’

গায়ক রাহুল বৈদ্য পিআর মার্কেটিংয়ের কড়া সমালোচনা করেছেন। পাশাপাশি এই যুগে সবই সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও সোনাল চৌহান, অ্যালি গোনিসহ আরও অনেকেই পুনম পান্ডের এমন কাণ্ডে নিন্দা করেছেন। পাশাপাশি কেউ কেউ অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক