হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ১২:১০:৫০ অপরাহ্ন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে ট্রাক্টর ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে উস্তারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী লামাতশি ইউনিয়নের নন্দনপুর গ্রামের মোঃ হারুন মিয়ার স্ত্রী। 

সোমবার ( ২৬ ফেব্রুয়ারী) সন্ধা পর এদুর্ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত ৩জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

জানা যায়, মিরপুর ধুলিয়খাল সড়কের ভুলকোট এলাকায় পদ্মা ব্রিক ফিল্ডের সামনে ইট বোঝাই একটি ট্রাক্টর দাড়ানো ছিল। এসময় মিরপুর থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজি দাড়িয়ে থাকা ট্রাক্টরে সজোরে ধাক্ষা দেয়। এতে ঘটনাস্থলেই উস্তারা বেগম মারা যান। এসময় আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, হাজিপুর গ্রামের মিজানুর রহমান (২৭), নন্দনপুর গ্রামের প্রিতম দাস (২২) এবং শিবপাশা গ্রামের জুমান আহমদ (১৮)। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এক নারী মারা গেছেন, আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী