হবিগঞ্জে কেন্দ্রে ঢুকে নকল সরবরাহ করায় মাদ্রাসার শিক্ষক কারাগারে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

হবিগঞ্জে কেন্দ্রে ঢুকে নকল সরবরাহ করায় মাদ্রাসার শিক্ষক কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৩:৪৮:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে কেন্দ্রে ঢুকে নকল সরবরাহ করায় মাদ্রাসার শিক্ষক কারাগারে

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে প্রকাশ্যে অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে। কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকের যোগসাজশে মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। জড়িত থাকার অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সারোয়ার হোসেন সেলিম নামে ওই শিক্ষক দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূত্র জানায়, আসাদ আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এবার দাখিল পরীক্ষা শুরুর পর থেকেই প্রকাশ্যে নকল ও এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র সরবরাহের অভিযোগ ওঠে। এর মধ্যে গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি অডিও এবং ভিডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। বিষয়টি নিয়ে হৈচৈ শুরু হলে ওই দিনই অভিযান চালিয়ে আসাদ আলী কলেজ কেন্দ্র থেকে বহিরাগত সারোয়ার হোসেন সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্থানীয় দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার শিক্ষক এবং আসাদ আলী কলেজ কেন্দ্রের সচিব সিদ্দিকুর রহমানের সহকারী। 

পরীক্ষার্থী ও ওই কেন্দ্রে দায়িত্ব পালনকারী অন্য শিক্ষকরা জানান, এ কেন্দ্রে এবার প্রতিটি পরীক্ষায় গণহারে নকল সরবরাহ ও উত্তর বলে দেওয়ার ঘটনা ঘটেছে। এজন্য পরীক্ষার্থীদের কাছ থেকে আড়াইশ করে টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। কেন্দ্র সচিব সিদ্দিকুর রহমান উর্ধতন দুই কর্মকর্তার মদদে বহিরাগত লোকজনকে ভেতরে এনে এসব কর্মকাণ্ড করাচ্ছেন। তিনি এমসিকিউ পরীক্ষার নির্দিষ্ট কোড ফিলাপ করান এবং বহিরাগত শিক্ষক ভেতরে এনে উত্তরপত্র পূরণ করান। কেউ প্রতিবাদ করলে উল্টো হেনস্থা করেন। গ্রেপ্তার হওয়া সেলিম এমসিকিউ পরীক্ষার উত্তর বলে দিচ্ছেন এমন একটি রেকর্ড প্রকাশ হয়ে যাওয়ায় বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান বক্তব্য দিতে রাজি হননি। 

মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নকল সরবরাহের সময় সেলিমকে হাড়তেনাতে ধরা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে। কেন্দ্র সচিবের জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। 

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল জানান, গ্রেপ্তার হওয়া শিক্ষক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন। 

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, এ ঘটনায় রবিবার রাতে কেন্দ্রসচিব সিদ্দিকুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার সেলিমকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী