মাধবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৪:৩৪:৪২ পূর্বাহ্ন

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুরা গ্রামে মো. আব্দুল বাছির (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত আহম্মদ আলী ওরুপে আদম আলীর ছেলে।

সোমবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানাযায় সে মানসিক রোগে ভ’গছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যা চেষ্টা চালায়।

পুলিশ সূত্রে জানা যায়- সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়। তার স্ত্রী সন্ধ্যায় ঘরে ডুকতে চাইলে ভেতরে দরজা বন্ধ দেখতে পেয়ে সুর-চিৎকার শুরু করে। পরে লোকজন এসে দরজা ভেঙ্গে ঘরে আব্দুল বাছিরের লাশ ঝুলতে দেখে। পরে থানায় খবর দিলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই ফজলুল হক লাশ উদ্ধার করে।

থানার ওসি তদন্ত আতিকুর রহমান জানান এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী