শুক্রবার বিদ্যুৎ থাকবেনা সিলেটের ১০ এলাকায়
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শুক্রবার বিদ্যুৎ থাকবেনা সিলেটের ১০ এলাকায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ০৪:০৮:৫৫ পূর্বাহ্ন

শুক্রবার বিদ্যুৎ থাকবেনা সিলেটের ১০ এলাকায়

ছবি: প্রতীকী


সিলেটের মহানগরের কয়েকটি এলাকায় শুক্রবার (১১ আগস্ট) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উন্নয়ন কাজের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত  ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- সিলেট মহানগরের চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দরবাজার, মাদানি সিটি, ট্রেড সেন্টার, নির্বাচন অফিস ও সিমান্তিক এলাকায় শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

এস.ডি



শীর্ষ সংবাদ: