সিলেটসহ সারাদেশে দমকা হাওয়া ও বৃষ্টির আভাস
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সিলেটসহ সারাদেশে দমকা হাওয়া ও বৃষ্টির আভাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৩ ০৬:৫১:০১ পূর্বাহ্ন

সিলেটসহ সারাদেশে দমকা হাওয়া ও বৃষ্টির আভাস

বৃষ্টির ছবি


সিলেটসহ দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

এছাড়া, আগামী ৩৬ ঘন্টার মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে বলে জানায় আবহায়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহম ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবির



শীর্ষ সংবাদ: