অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১০ AM

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৮:২৫:২৭ AM

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার

প্রতীকী ছবি


চলতি অর্থবছরের অক্টোবরে মাসে দেশে ২৩০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আজ রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে গত সেপ্টেম্বর মাসে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসেবে অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ কমেছে। গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৬৬ লাখ ডলার।

গত বছরের অক্টোবরে ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ।সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি দুটি কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তা হলো, আমদানি বিলের আন্ডার-ইনভয়েসিং হ্রাস পাওয়া ও হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে লেনদেন অনেকটা কমে যাওয়া।

গত জুলাইতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংকিং কার্যক্রম থমকে যায়। হুন্ডিতে লেনদেন বাড়তে থাকে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত আগস্টের শেষ দিকে ২০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স আসে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক