সোনার দাম ভরিতে কমলো ৩৪৫৩ টাকা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ AM

সোনার দাম ভরিতে কমলো ৩৪৫৩ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৯:৪৬:১৫ AM

সোনার দাম ভরিতে কমলো ৩৪৫৩ টাকা

ছবি: সংগৃহীত


দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। যা আজকেও ছিল এক লাখ ৪২ হাজার ১৬১ টাকা।

বৃহস্পতিবার (৭ ন‌ভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (শুক্রবার-৮ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর বুধবার ডলারের দাম চার মাসের সর্বোচ্চে হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দরপতন হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা।

এর আগে গত ৪ নভেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস। যা ৫ নভেম্বর কার্যকর হয়, ওই দামে এতো‌দিন সোনা কেনাবেচা হয়েছে। সেই হি‌সে‌বে আজ‌ বৃহস্পতিবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৫৭৫ টাকায় বিক্রি করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক