অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ AM

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ০১:৪৬:২০ AM

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

ছবি সংগৃহীত


বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। রোববার (১০ নভেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি সামাজিক মাধ্যমে জানান, অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

শোক প্রকাশ করে মিঠু লিখেছেন, ‘এখন আমি কার সাথে কথা বলব আপা, কে আমাকে সাহস জোগাবে? তোমার ছেলে নাঈমকে আমি কী বলে সান্ত্বনা দেব? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না।’

শোবিজ অঙ্গনে আফরোজা হোসেন ছিলেন এক পরিচিত ও জনপ্রিয় মুখ। তার অভিনয়জীবন শুরু হয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জনপ্রিয় নাটক আনন্দ পাঠ আসরের মাধ্যমে। এরপর তিনি বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন।

২০২২ সালের সেপ্টেম্বরে আফরোজা হোসেনের জরায়ুর ক্যানসার ধরা পড়ে, যা ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল।

গত বছরের শেষে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে মারণব্যাধির কাছে হার মানেন তিনি। আফরোজা হোসেনের মৃত্যু শোবিজ অঙ্গনে একটি বড় শূন্যতার সৃষ্টি করেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর