‘নারী স*মর্থনের নামে হলিউডে ভ ণ্ডা মি হয়’
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ AM

‘নারী স*মর্থনের নামে হলিউডে ভ ণ্ডা মি হয়’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৪:২২:৫৯ AM

‘নারী স*মর্থনের নামে হলিউডে ভ ণ্ডা মি হয়’

ছবি: সংগৃহীত


হলিউড তারকা সিডনি সুয়িনি। এ বছর প্রথমবারের মতো তিনি খবরের শিরোনামে আসেন যখন হলিউডের অভিজ্ঞ প্রযোজক ক্যারল বাউম ‌অপরিচ্ছন্ন এবং অভিনয় করতে জানে না বলে সিডনিকে ‌কটাক্ষ করেন। সিডনির প্রতিনিধির পক্ষ থেকে তখন তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। যেখানে বাউমকে একজন নারী হয়ে ‌অন্য নারীকে আক্রমণ করার জন্য নিন্দা জানানো হয়।

সেই প্রসঙ্গে তিনি আবারও মুখ খুলেছেন ভ্যানিটি ফেয়ারকে দেয়া সাক্ষাৎকারে। সেখানে তিনি সমগ্র হলিউডকেই তুলেছেন কাঠগড়ায়।

সিডনি বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে নারীরা একে অপরকে ছোট করে। তারাই একে অন্যকে টেনে নামাতে চায় যখন কেউ সফল হয়। পুরনো নারী শিল্পীরা নতুন প্রতিভাদের কঠোর পরিশ্রম করতে দেখে তাদের হতাশ করতে চান নানাভাবে। হলিউডে এগুলো চলে প্রায়ই।’

তিনি আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে সবাই বলে ‘নারীরা একে অপরকে সমর্থন করে’। কিন্তু কিছুই হচ্ছে না। সবকিছু ভণ্ডামি। তারা পেছনে থেকে একে অপরের সম্পর্কে কটু কথা বলে। স্বপ্ন ভেঙে দিতে চায়।’

সিডনি আরও বলেন, ‘আমরা একটা প্রজন্মগত সমস্যা দেখে ও শিখে বেড়ে উঠেছি যে এখানে একমাত্র একজন নারীই শীর্ষে থাকতে পারে। একসঙ্গে অনেক নারী কখনো শীর্ষে যায় না। সেজন্যই একে অপরকে উৎসাহিত করার বদলে শীর্ষে যেতে সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে থাকে বা একে অপরকে নামাতে বাধ্য হয়। কেউ সেরা কাজ করলেই তাকে নানাভাবে আক্রমণের শিকার হতে হয়, তার শত্রু বেড়ে যায়।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর