সড়ক দু র্ঘ ট না র কবলে চিত্রনায়ক রুবেল
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ AM

সড়ক দু র্ঘ ট না র কবলে চিত্রনায়ক রুবেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০১:১৩:৫১ AM

সড়ক দু র্ঘ ট না র কবলে চিত্রনায়ক রুবেল

ছবি সংগৃহীত


মাদারীপুর জেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেলকে বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার মুখে পড়েছে। এসময় গাড়ির চালক ও রুবেলের সহকারী ওমর ফারুক (৪৫) এবং কবির হোসেন (৪০) গুরুতর আহত হন। তবে অভিনেতা রুবেল সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ব্যবহৃত গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটি।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। দুইজন আহত হয়েছেন। তবে নায়ক রুবেল সুস্থ আছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর