সোনার দামে হঠাৎ কেন পতন?
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২০ AM

সোনার দামে হঠাৎ কেন পতন?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ১০:২৩:১৮ AM

সোনার দামে হঠাৎ কেন পতন?

ছবি : সংগৃহীত


রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে এবার বড় দরপতনের মধ্যে স্বর্ণের দাম। সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন নির্বাচনের ফলাফল ও ডলারের বিনিময় হারসহ নানা প্রভাবে কমছে দাম। যার প্রভাবে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছে গিয়েছিল প্রায় ২ হাজার ৮০০ ডলারে। এ ধারা অব্যাহাত থাকলে আগামী বছরের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেছিলেন বাজার সংশ্লিষ্টরা। তবে সে ধারা এখন নিম্নমুখী। 

বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ২ হাজার ৫০০ ডলারের ঘরে। কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দামের এই পতন কেন?

সম্প্রতি স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ডলারের মান শক্তিশালী হতে থাকায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২ হাজার ৫৬১ ডলারে, যা ২০ সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ট্রাম্পের জয়ের পর থেকেই ঊর্ধ্বমুখী ডলারের বাজার। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা কাটতে শুরু করেছে। যার প্রভাবে কমছে দাম।

ডোলান্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভের পর থেকে ডলারের মান শক্তিশালী হতে শুরু করেছে। ডলারের মান মূলত বাড়ছে বিটকয়েনের দাম বৃদ্ধির ফলে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এ ডিজিটাল মুদ্রা-বান্ধব নীতি নেবেন- এমন প্রত্যাশা থেকেই বাড়ছে বিটকয়েনের দাম। মূলত নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নেয়ায় এর দাম ঊর্ধ্বমুখী। যার প্রভাবে স্বর্ণ ছেড়ে বিনিয়োগকারী অন্যখাতে বিনিয়োগে ঝুঁকছেন বলে জানান মাসুদুর রহমান।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক