বাবা হারালেন রাইমা সেন-রিয়া সেন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ AM

বাবা হারালেন রাইমা সেন-রিয়া সেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১২:৩৮:৫৬ PM

বাবা হারালেন রাইমা সেন-রিয়া সেন

ছবি : সংগৃহীত


বাবা হারালেন ভারতীয় অভিনেত্রী রিয়া সেন ও রাইমা সেন। বর্ষীয়ান অভিনেত্রী ও রিয়া-রাইমার মা মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা মারা গেছেন। ৪৬ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জড়িয়েছেন ভরত বর্মা। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এদিন সকালে শরীরে অস্বস্তিবোধ করেন ভরতবাবু। দ্রুত খবর যায় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে, সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। বাবাকে হারালেন মুনমুনের দুই কন্যা রিয়া ও রাইমা সেন।

দুই মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করেছিলেন রাইমা।

বাবা তাঁর চোখে ‘রকস্টার’ এবং ‘সেরা বাবা’ জানান অভিনেত্রী। ৪৫ ছুঁইছুঁই রাইমা অবিবাহিত, বাবা-মা’র সঙ্গেই থাকতেন তিনি। 

১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন মুনমুন সেন ও ভরত দেব ভর্মা। ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মা।

নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। ১৯৪১ সালের ২৮শে সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকিশোর দেব বর্মার ছেলে ভরতের।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর