মা রা গেছেন মালয়ালম অভিনেতা মেঘনাথন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ AM

মা রা গেছেন মালয়ালম অভিনেতা মেঘনাথন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৩:১২:০৮ AM

মা রা গেছেন মালয়ালম অভিনেতা মেঘনাথন

ছবি: সংগৃহীত


মালয়ালম ইন্ডাস্ট্রিতে আবারও শোক সংবাদ। না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা মেঘনাথন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। ভারতের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।   বৃহস্পতিবার (২১ নভেম্বর) শোরানুরে নিজ বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হবে মেঘনাথনের।

প্রবীণ অভিনেতা বালান কে নায়ারের তৃতীয় ছেলে মেঘনাথন। ১৯৮৩ সালে ‘আস্তরাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তিন দশকের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতা। যার বেশির ভাগই তুমুল সাড়া ফেলেছে দর্শকমহলে।

মেঘনাথনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো, ‘পঞ্চাগ্নি’, ‘চামায়ম’, ‘রাজাধনি’, ‘ভূমিগীথাম’, ‘চেঙ্কোল’, ‘মালাপ্পুরম’, ‘হাজি মহানয়া জোজি’, ‘প্রয়াইক্কারাপাপ্পান’, ‘উদ্যানপালকম’, ‘ই পুজায়ুম’, ‘কদন্নু’ ও ‘ভাস্তভাম’। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর