হুমায়ূন আহমেদের গল্পের সিনেমায় মিঠুন চক্রবর্তী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ AM

হুমায়ূন আহমেদের গল্পের সিনেমায় মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ০১:৪৫:৫৬ AM

হুমায়ূন আহমেদের গল্পের সিনেমায় মিঠুন চক্রবর্তী

ছবি সংগৃহীত


সন্তান হোক বা শাস্ত্রী, কিংবা গত বছরের কাবুলিওয়ালা, মিঠুন চক্রবর্তীকে এখন প্রায়ই বাংলা ছবিতে দেখা যাচ্ছে। আগামীতেও তার হাতে রয়েছে একাধিক কাজ। আর এর মধ্যেই জানা গেল, মিঠুনের নতুন কাজের কথা।

জানা গেছে, মিঠুন চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে মানসমুকুল পালের ছবিতে। সহজ পাঠের গপ্পো খ্যাত পরিচালক এবার বাংলাদেশের অন্যতম শীর্ষ কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে ভিত্তি করে ছবি আনতে চলেছেন। আর তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। নতুন খবর, ভারতের জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন।

বাংলাদেশ কেন? আসলে পরিচালক নিজে একবার উপন্যাসে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে চান চিত্রনাট্য লেখার আগে। সেই বিষয়ে তিনি ভারতের একটি বাংলা গণমাধ্যমকে বলেন, 'হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে গিয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।'

শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পরিচালক। ছবির অনেকটা শ্যুটিং বাংলাদেশেই হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুল পালের হাতে আরও ৩টি ছবির কাজ রয়েছে। সেই ছবিগুলো শেষ করে তবেই তিনি এই ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর