আসছে আইয়ুব বাচ্চুর নতুন গান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ AM

আসছে আইয়ুব বাচ্চুর নতুন গান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০২:২৩:৫২ AM

আসছে আইয়ুব বাচ্চুর নতুন গান

ফাইল ছবি


দেশের ব্যান্ড সংগীতের এক অগ্রপথিক আইয়ুব বাচ্চু চলে গেছেন ৬ বছর আগে। তবে আজও ভক্তদের হৃদয়ে জীবিত তিনি। এবার কিংবদন্তি এই শিল্পীর কণ্ঠে নতুন গান শুনবেন শ্রোতারা। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান।

জানা গেছে, মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু প্রকাশ করে যেতে পারেননি। সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার।

গানটির শিরোনাম ‘ইনবক্স’। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে।

বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্‌যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডেতে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স। গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর