হঠাৎ দেবকে ‘আনফলো’ রুক্মিণীর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৯ AM

হঠাৎ দেবকে ‘আনফলো’ রুক্মিণীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১১:২০:৫৯ AM

হঠাৎ দেবকে ‘আনফলো’ রুক্মিণীর

ছবি : সংগৃহীত


বলিউড ও টালিউডের মধ্যে ছবি আদান-প্রদান চলে। ছবির গল্প থেকে ছবি হিটের ফর্মুলা এটি। এবার চর্চা শুরু টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের মান-অভিমান নিয়ে। 

ঘটনার সূত্রপাত একটি ভিডিও। ‘খাদান’ ছবির প্রচারে বেরিয়েছিলেন প্রযোজক-অভিনেতা দেব, অভিনেত্রী ইধিকা পাল, যিশু সেনগুপ্তসহ ছবির পুরো টিম। ছবির নায়ক রসিকতা করে ক্যামেরার সামনে বলেন, তিনি ‘সিঙ্গেল (একলাই)’ এ ভিডিওই নাকি দুই অভিনেতার মনোমালিন্যের অন্যতম কারণ। সেই অভিমানেই দেবকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী। এ জায়গা থেকেই টালিউডের কেউ কেউ দাবি করে বলেছেন— দেব আর‘দেবী’র এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত।

জানা গেছে, এর পরেই আচমকা দেবকে ‘আনফলো’ করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনেই। সেখানে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে রুক্মিণীর দেওয়া উত্তরীয় দেবের গলায় পৌঁছেছে। সত্যিকারের মান-অভিমান থাকলে এ ঘটনায় অস্বস্তিতে পড়ার কথা উভয়েরই। কিন্তু সেদিন কোনো অস্বস্তি বা বিস্ময় তো ছিলই না; বরং দেব-রুক্মিণী হাসতে হাসতে ঘটনা উপভোগ করেন। 

সত্যিই যদি কোনো সমস্যা থাকত, তবে অভিনেত্রীকে অন্তত সেদিনের অনুষ্ঠানে ওভাবে দেখা যেত না। যদিও পরে  অভিনেত্রীর সহকারী বলেন, দেবকে ‘আনফলো’ করার ঘটনাটি নাকি ভুলবশত ঘটে গেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর