আজান শুনতে পাওয়ায় বেঁচে ফিরলেন অপহৃত অভিনেতা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ PM

আজান শুনতে পাওয়ায় বেঁচে ফিরলেন অপহৃত অভিনেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৩:৪৩:০৫ AM

আজান শুনতে পাওয়ায় বেঁচে ফিরলেন অপহৃত অভিনেতা

ফাইল ছবি


অনুষ্ঠানে আনার টোপ দিয়ে অপহরণ করা হয় ‘ওয়েলকাম’ ও ‘স্ত্রী টু’ খ্যাত অভিনেতা মুস্তাক খানকে। সেখান থেকে অবশ্য পালিয়েও এসেছেন তিনি, জানালেন অবর্ণনীয় নির্যাতনের কথা। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ঘটনাটি ভাগ করে নেন মুস্তাকের বিজনেস পার্টনার শিবম। জানান, মুস্তাককে দিল্লী-মিরাট হাইওয়ে থেকে অপহরণ করা হয় অভিনেতাকে। 

অপহরণের আগে মুস্তাক খানকে বিমানের টিকিট-সহ এক ইভেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়। তার অ্যাকাউন্টে অগ্রিম টাকাও পাঠানো হয়। অভিনেতা যখন দিল্লী বিমানবন্দরে পৌঁছান, তখন তাকে একটি গাড়িতে বসতে বলা হয়। সেই গাড়ি একপর্যায়ে অভিনেতাকে নিয়ে যায় দিল্লী শহরের উপকণ্ঠে।

মুস্তাকের সেই বিজনেস পার্টনার জানান, অপহরণকারীরা প্রায় ১২ ঘণ্টা ধরে মুস্তাককে নির্যাতন করে এবং এক কোটি রুপি মুক্তিপণ দাবি করে। এছাড়াও অপহরণকারীরা অভিনেতা ও তার ছেলের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ রুপিরও বেশি হাতিয়ে নিয়েছে।

শিবম জানান, ভোরে আজানের আওয়াজ শুনে মুস্তাক বুঝতে পারেন, কাছেই একটি মসজিদ আছে এবং কোনোরকমে আটকে রাখা জায়গা থেকে পালিয়ে যান। এরপর তিনি বাড়ি পৌঁছানোর জন্য জনগণ ও পুলিশের সহায়তা চান।

শিবম আরও জানান, মুস্তাক স্যারের সঙ্গে যা ঘটেছে তাতে পুরোপুরি হতবাক অভিনেতা। তিনি নিজেকে সামলে নেওয়ার পরে এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন। মুস্তাকের পরিবারের দাবি, পুলিশের টিম নিশ্চয়ই খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরবে।

এদিকে সম্প্রতি একটি ব্যক্তিগত অনুষ্ঠানে হরিদ্বার যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছিলেন কমেডিয়ান সুনীল পাল। ২০ লাখ রুপির মুক্তিপণের দাবিতে তাকে আটকে রাখে অপহরণকারীরা। তবে আলোচনার পরে সুনীল প্রায় ৮ লক্ষ টাকা দিয়ে তার মুক্তি নিশ্চিত করতে সক্ষম হন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা