তারকাদের ক্রমাগত হুমকি, যা বলছেন অপূর্ব
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২০ AM

তারকাদের ক্রমাগত হুমকি, যা বলছেন অপূর্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৪ ১২:০১:০৬ PM

তারকাদের ক্রমাগত হুমকি, যা বলছেন অপূর্ব

ছবি : সংগৃহীত


বিনোদন জগতের ছোটপর্দার স্বনামধন্য অভিনেতা জিয়াউল হক অপূর্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে 'চালচিত্র'। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতায় প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল এদিন কলকাতায় গিয়ে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন অপূর্ব। কিন্তু ভিসা পেয়েও নাকি ভারতে যেতে পারেননি অভিনেতা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।

এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, এই খবরের কোনো সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এ মুহূর্তে শুটিংস্পট থেকে কথা বলছি। তিনি আরও বলেন, সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকা প্রসঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার কোনো বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

এর আগে এমন ঘটনা ঘটেছে ভারতের গণমাধ্যমে। খবর রটে— গৃহবন্দি করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের। তিনি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিয়ে বলেন, 'খবরটি ভিত্তিহীন। এমন খবরের কোনো ভিত্তি নেই। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি।’

ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদমাধ্যমে মিথ্যাচার করা হলো অপূর্বকে নিয়ে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক