অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হা ম লা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ PM

অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৪ ১০:৫৩:২১ AM

অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হা ম লা

ছবি : সংগৃহীত


‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বাড়িতে হামলা করেন এক দল মানুষ।

গতকাল রোববার (২২ ডিসেম্বর) তেলুগু অভিনেতা আল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

একদল মানুষ হায়দরাবাদের জুবিলি হিল্‌সে অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ করেন। বাইরে থেকে তাঁর বাড়িতে টম্যাটো ছোড়া হয়। বাড়ির ভেতরেও তারা ঢোকার চেষ্টা করেন। অভিনেতার বাড়ির সামনে সাজিয়ে রাখা বেশ কিছু ফুলগাছের টবও ভাঙচুর করেন তারা।এই হামলার নিন্দা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর চার বছরের সন্তান আহত হয়ে এখনও কোমায়। 

এই ঘটনার প্রতিবাদেই গতকাল রোববার আল্লুর বাড়ির সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধরা। বিক্ষোভকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন। অভিযোগ, তাঁরা অভিনেতার বাড়ির প্রধান ফটকের সামনে জড়ো হন এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। মৃত নারীর পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তারা। 

এরপর দরজার বাইরে থেকেই আল্লুর বাড়ির দিকে ছোড়া হতে থাকে একের পর এক টমেটো। বাড়ির সামনে থেকে ফুলের টবগুলো তুলে মাটিতে আছাড় মেরে ভাঙা হয়। ঘটনার সময়ে আল্লু বাড়িতে ছিলেন না।

হামলার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা গেছে একাধিক ফুলের টব আছাড় মেরে ভাঙছেন বিক্ষোভকারীরা।

অভিনেতার বাড়িতে হামলার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির আট জন সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন