নি হ তে র পরিবারকে ২ কোটি টাকা দিলেন আল্লু অর্জুন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২২ PM

নি হ তে র পরিবারকে ২ কোটি টাকা দিলেন আল্লু অর্জুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ০৭:৫৯:০৮ AM

নি হ তে র পরিবারকে ২ কোটি টাকা দিলেন আল্লু অর্জুন

ছবি: সংগৃহীত


হায়দরাবাদে 'পুষ্পা টু' সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করে একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। আপাতত জামিনে তিনি জেল থেকে রেহাই পেয়েছেন। এমনকী কারাগার থেকে বেরিয়ে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন আল্লু ও ছবির প্রযোজক।

তবে সমস্যা মেটেনি। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার নিহত মহিলা ভক্তের পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।

সিনে পর্দায় শত্রু দমনে 'ঝুঁকতে' দেখা যায়নি 'পুষ্পা' ওরফে আল্লু অর্জুনকে। গুলি চলেছে, বোম ফেটেছে। তবুও পুষ্পা 'ঝুঁকেগা নেহি'। 'পুষ্পা টু'-তে সাহস দশগুণ বাড়িয়ে 'ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার' হিসেবেই ধরা দিয়েছেন অভিনেতা। 

কিন্তু বাস্তবে আইনের কাছে মাথা নিচু করতেই হলো আল্লু অর্জুনকে। নিজেকে নির্দোষ দাবি করে জামিন নেওয়ার পর এবার নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ২ কোটি রুপি অর্থ সাহায্য করলেন তিনি।

প্রসঙ্গত, গেল ৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে 'পুষ্পা টু: দ্য রুল।' তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছে আল্লু অর্জুনের।

প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজ এখনও হাসপাতালে সংকটজনক অবস্থায়।

এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে তার তো কোনও হাত নেই।

নারী ভক্তের মৃত্যুর খবর কানে যেতেই ভিডিওবার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লাখ টাকাও দেওয়ার আশ্বাস দেন। তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার। আর এবার ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন