প্রেম ছাড়া জীবন অর্থহীন : পূজা চেরি
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ PM

প্রেম ছাড়া জীবন অর্থহীন : পূজা চেরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ১০:১৭:০০ AM

প্রেম ছাড়া জীবন অর্থহীন : পূজা চেরি

ছবি : সংগৃহীত


চলচ্চিত্রের পর এবার নতুন জগতে চিত্রনায়িকা পূজা চেরি। রায়হান রাফীর আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ তে কাজ করে এই প্রথম ওটিটিতে নাম লেখালেন নায়িকা। তবে সিরিজটি মুক্তির আগেই পূজার ঝলকানি নজর কেড়েছে দর্শকের। 

পূজার বাকি চমক দেখার অপেক্ষা মাত্র আর কয়েকদিনের। আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’। এর আগে গত শনিবার রাতে সিরিজটির আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পায়। আর তাতেই রীতিমতো শোরগোল পড়ে যায় দর্শকের মাঝে।

‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’ কথায় প্রায় ৪ মিনিটের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরি। গানটি মুক্তির পর নেটমাধ্যমে পূজার পারফরমেন্স প্রশংসিত হয়েছে।সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজটি প্রসঙ্গে কথা বলেন পূজা। জানিয়েছেন নিজের পরিকল্পনা নিয়েও।

‘ব্ল্যাক মানি’তে কাজের অভিজ্ঞতা ভাগ করে পূজা বলেন, সব মাধ্যমেই কাজ করেছি, বাদ ছিল ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল তবে গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়া কাজ করিনি।

‘প্রেমের দোকানদার’ গান প্রসঙ্গে পূজা বলেন, ভালো সাড়া পেয়েছি। আমার কাজের প্রশংসা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে। এছাড়াও গানটিতে নেচে আমারও ভালো লেগেছে।

প্রেমের প্রসঙ্গেও কথা বলেন পূজা। জানান, কাজের প্রেমেই আছেন আপাতত। নায়িকার কথায়, আমি তো সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই এখন। প্রেমে আছি আবার নেই। এটা অন্যরকম অনুভূতি।

ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান জানিয়ে নায়িকা বলেন, আমি কারও মতো হতে চাই না। কারও জায়গাও নিতে চাই না। নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই। এটা বিশ্বাস করি যে, কেউ কারো জায়গা নিতে পারে না।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন