ছেলে আল্লু অর্জুনকে বাঁ চা তে মাঠে নামলেন বাবা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ AM

ছেলে আল্লু অর্জুনকে বাঁ চা তে মাঠে নামলেন বাবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৪:৫৩:২৭ AM

ছেলে আল্লু অর্জুনকে বাঁ চা তে মাঠে নামলেন বাবা

ছবি: সংগৃহীত


হায়দরাবাদে ‘পুষ্পা টু’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকার সহায়তা দিয়ে সাহায্য করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এতে ভেবেছিলেন অনুরাগীর মৃত্যুর ঘটনায় তিনি হয়তো খানিকটা ছাড় পাবেন।

কিন্তু আল্লুর আপদ তো আর কমছে না। কয়েকদিন আগেই পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু অর্জুন। নায়ককে করা হয় কঠিন সব প্রশ্ন। শোনা যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে খুব চাপের মাঝে আছেন অর্জুন।

এবার নতুন খবর হল, ছেলেকে বিপদ থেকে বাঁচাতে এবার মাঠে নামলেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। পরিস্থিতি সামলাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আল্লুর বাবা। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন পুরো পরিস্থিতি খতিয়ে দেখার।

পদপিষ্ট হয়ে সেই নারীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ, পুরো পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করেই একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। আপাতত, জামিনে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। 

জেল থেকে বের হয়ে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন আল্লু ও ছবির প্রযোজক। তবে সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি পুলিশি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন আল্লু। আর এবার নারী অনুরাগীর পরিবারকে ২ কোটি অর্থ সাহায্য করলেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ ছবির প্রযোজক।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক