অবশেষে বিবাহবন্ধনে প্রিয়ন্তী উর্বী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ PM

অবশেষে বিবাহবন্ধনে প্রিয়ন্তী উর্বী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৪ ১১:১৩:৪৯ AM

অবশেষে বিবাহবন্ধনে  প্রিয়ন্তী উর্বী

ছবি : সংগৃহীত


প্রিয়ন্তী উর্বী অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। পাত্র সালমান আহমেদ, যিনি একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত।

একটি প্রকল্পের কাজে কথা বলতে গিয়েই প্রিয়ন্তী উরবি ও সালমান আহমেদের পরিচয়। সেই পরিচয় ধীরে ধীরে গড়ে তোলে ভালোবাসার বন্ধন। দীর্ঘ সময় একে অপরকে জানার পর অবশেষে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।চার মাস ধরে বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। বিয়ের কেনাকাটাও করছেন। এ বছরই পারিবারিকভাবে বিয়ে সারবেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী 

গত ২৭ ডিসেম্বর, গুলশান আজাদ মসজিদে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি পোস্ট করা হয়, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধু-বান্ধব, সহকর্মী এবং ভক্তরা।

প্রিয়ন্তী উর্বী  এবং সালমান আহমেদের নতুন জীবনের জন্য রইল অনেক শুভ কামনা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন