আমি ভা র তী য় নারীদের সঙ্গে প্রেম করি না: হানি সিং
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ AM

আমি ভা র তী য় নারীদের সঙ্গে প্রেম করি না: হানি সিং

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৪ ০৫:১৪:৫৩ AM

আমি ভা র তী য় নারীদের সঙ্গে প্রেম করি না: হানি সিং

ছবি: সংগৃহীত


ভারতীয় নারীদের সঙ্গে আর প্রেম করেন না বলে জানিয়েছেন দেশটির সংগীতশিল্পী হানি সিং। তার দাবি, ভারতীয় নারীরা সম্ভবত মানুষ হিসেবে নয়, তার সেলিব্রিটি স্ট্যাটাসটাকে ভালোবাসে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংগীতশিল্পী হানি সিং বলেন, ‘আমি একজন ভারতীয় সেলিব্রেটি। ভারতীয় নারীরা আমাকে চেনেন। আমি কেমন মানুষ সে সম্পর্কে ধারণা আগে থেকেই তৈরি হয়ে গেছে তাদের। তাই তারা আমার সেলিব্রিটি স্টেটাসটাকে ভালোবাসছে নাকি আমি মানুষটাকে ভালোবাসছে তা বোঝা মুশকিল।’

হানি সিং জানান, এই মুহূর্তে সম্পর্কেও আছেন তিনি। তবে তার প্রেমিকা ভারতীয় নন। নিজের বহুগামিতার কথাও সেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন হানি। তিনি বলেন, ‘তাদের আমি আমার আসল নাম বলি না। বলি আমার নাম মাহির।’

২০২৩ সালে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে এই শিল্পীর। তৎকালীন স্ত্রী শালিনী তালওয়ার হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন গায়ক। সমস্যাটি গড়িয়েছিল থানা-পুলিশ পর্যন্তও। সে বছরেই ১ কোটি রুপির খোরপোশের বিনিময়ে হানির থেকে সম্পর্ক ছিন্ন করেন শালিনী। এরপর কেটেছে বেশ কিছুটা সময়। নিজের জীবনেও এগিয়ে গেছেন হানি সিং। জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ভারতীয় নারীদের ডেট করা নিয়ে তার আপত্তি রয়েছে। এর কারণ হিসেবেই কথাগুলো জানান হানি সিং।

হানির এই স্বীকারোক্তি নেটিজেনদের একাংশ ভালোভাবে নেয়নি। তারা প্রশ্ন তুলেছেন, ‘সম্পর্কে থাকাকালীন আরও নারীর সঙ্গে অবাধ মেলামেশা করাটা কি উচিত?’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক