হবিগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৪ PM

হবিগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ১২:৫১:০৯ PM

হবিগঞ্জে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ

হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আজাদ


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় হবিগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনিত হয়েছেন লাখাই উপজেলার চেয়ারম্যান মো. মুশফিউল আলম আজাদ। 

২৭ সেপ্টেম্বর শিক্ষা পদক প্রতিযোগিতার জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক দেবী চন্দ ও সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানান।

মুশফিউল আলম আজাদ টানা দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং এর আগে দুই মেয়াদে লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হয়েছিল একবার। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় হবিগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হওয়ায় তিনি শিক্ষা পদক প্রতিযোগিতা কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ জেলার শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ায় লাখাই উপজেলায় বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন সংগঠন থেকে ফেসবুকে মোবাইলে বাসায় গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত রয়েছে।

SH



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’