বাহুবলে সংঘর্ষে দুই জন নিহত, ৬ ঘরে আগুন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ AM

পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ

বাহুবলে সংঘর্ষে দুই জন নিহত, ৬ ঘরে আগুন

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৩ ০১:১৬:৫৯ AM

বাহুবলে সংঘর্ষে দুই জন নিহত, ৬ ঘরে আগুন

ছবি: সংগৃহিত


হবিগঞ্জের বাহুবল উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার মিরপুরে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন একই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমাও রয়েছে উভয়পক্ষের মধ্যে। এর জের ধরে শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী গুরুতর আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুপক্ষ মুখোমুখি অবস্থানে আছে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক