বিশ্ব শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হবিগঞ্জের যুধিষ্ঠির
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৬ PM

বিশ্ব শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হবিগঞ্জের যুধিষ্ঠির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৩ ১১:৪৭:৩০ AM

বিশ্ব শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হবিগঞ্জের যুধিষ্ঠির

যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। ছবি: সংগৃহিত


আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত হয়েছে হবিগঞ্জের জলবায়ু ও শিশু অধিকারকর্মী যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। পুরস্কারের আয়োজক নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ ওয়েবসাইটে এ বিষয়টি প্রকাশ করেছে। 

কিডস রাইটস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, 'যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস ১৬ বছর বয়সী শিশু জলবায়ু অধিকারকর্মী। যুধিষ্ঠির মূলত জলবায়ু ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন ২০২০ সাল থেকে ‘ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস’ নামের একটি ইয়ুথ নেটওয়ার্কের সঙ্গে। তিনি বিশ্বাস করেন জলবায়ু পরিবর্তন সংকট মানে একটি শিশুর অধিকার সংকট সুতরাং, জলবায়ু পরিবর্তন মোকাবেলার অধিকার একটি শিশুর অধিকার।' 

জানা গেছে, বাংলাদেশের ৪৪টি জেলাসহ বিশ্বের ২০টি দেশের সমন্বয়ে মোট ১৫ হাজারেরও বেশি তরুণদের নিয়ে কাজ করছে সংগঠনটি। বর্তমানে যুধিষ্ঠির ইয়ুথনেটের গ্লোবাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন বিশ্বের ৩০০ এরও বেশি সদস্য নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। 

তিনি আন্তর্জাতিক সংগঠন 'Mock COP'এর ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও ২০১৭ সাল থেকে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব,হবিগঞ্জ এ তিনি কাজ করছেন। জলবায়ু পরিবর্তন ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন দেশের ও আন্তর্জাতিক আরও অন্যান্য বড় বড় সংগঠনেও।

তিনি আসন্ন কপ২৮ এ সামনে রেখে বিশ্বনেতাদের উদ্দেশ্য জানান, "COP28-এ ক্ষয়ক্ষতি ও ক্ষয়ক্ষতি তহবিল প্রতিষ্ঠা ও তহবিল গঠনের জন্য ট্রানজিশনাল কমিটি, দেশ এবং কর্পোরেশনের কাছ থেকে জরুরি এবং কংক্রিট পদক্ষেপের জন্য, কমিটিকে তহবিলের জন্য একটি শিশু-কেন্দ্রিক এবং মানবাধিকার-ভিত্তিক পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই, আলোচনা ও বাস্তবায়নের সকল পর্যায়ে সুশীল সমাজ এবং ফ্রন্টলাইন সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ  যেন নিশ্চিত হয়। শিশুদের প্রভাবিত করা ক্ষতি এবং ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য দায়িত্ব নেওয়ার উপযুক্ত সময় এসেছে"

২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়। এই ক্যাটাগরিতে বিশ্বের ৪৬ দেশ থেকে ১৭৫ জন শিশুকে এ পুরস্কার দেওয়া হবে।

SH



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’