ভা র তে র ১৫টি আমের চালান বিমানবন্দর থেকেই ফেরত দিল যু ক্ত রা ষ্ট্র
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ PM

ভা র তে র ১৫টি আমের চালান বিমানবন্দর থেকেই ফেরত দিল যু ক্ত রা ষ্ট্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ০৮:০৬:১৩ AM

ভা র তে র ১৫টি আমের চালান বিমানবন্দর থেকেই ফেরত দিল যু ক্ত রা ষ্ট্র

ছবি : সংগৃহীত


কাগজপত্রে অনিয়ম থাকায় ভারত থেকে রপ্তানি করা অন্তত ১৫টি আমের চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টাসহ বিভিন্ন বিমানবন্দর থেকে এসব আম আটকে দেওয়া হয়।

ভারতীয় আম রপ্তানির প্রাথমিক গন্তব্যের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে আমের চালান বাতিলের এই ঘটনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রশাসন এসব চালান বাতিল করায় ভারতীয় রপ্তানিকারকদের আম ধ্বংস অথবা দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পচনশীল এসব আম ফিরিয়ে আনার খরচ বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রেই স্থানীয়ভাবে আমগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানিকারকরা

প্রতিবেদন বলা হয়, আমের চালানগুলো বাতিল হওয়ায় ব্যবসায়ীরা প্রায় ৫ লাখ মার্কিন ডলার ক্ষতির আশঙ্কা করছেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, গত ৮ ও ৯ মে ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আমগুলোতে প্রয়োজনীয় বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। মার্কিন কর্মকর্তারা এই বাধ্যতামূলক প্রক্রিয়া সংশ্লিষ্ট নথিপত্রে অসঙ্গতি পেয়েছেন। সাধারণত এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মাত্রার বিকিরণ প্রয়োগ করে ফলের পোকামাকড় ধ্বংস ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো আমে কোনো ধরনের পোকা ছিল না। বরং পোকা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাগজপত্রে প্রশাসনিক ভুলের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা
দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী