হজ করতে সাইকেলে চড়ে ৯ দেশ পাড়ি দিলেন রাজকি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ PM

হজ করতে সাইকেলে চড়ে ৯ দেশ পাড়ি দিলেন রাজকি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৩:১৬:৩৩ AM

হজ করতে সাইকেলে চড়ে ৯ দেশ পাড়ি দিলেন রাজকি

ছবি : সংগৃহীত


হজের স্বপ্ন পূরণে সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন বেলজিয়ামের এক যুবক। যুবকের বয়স ২৬ বছর। তার নাম আনাস আল রাজকি। দীর্ঘ সাইকেল যাত্রায় নয়টি দেশ পাড়ি দিয়েছেন তিনি।

আনাস আল রাজকি গত মার্চে, পবিত্র রমজান মাসের শুরুতে সাইকেলযাত্রা শুরু করেন। এই সময়ে তিনি জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও হার্জেগোভিনাসহ মোট নয়টি দেশ অতিক্রম করেন। দীর্ঘ পথে তাকে প্রতিকূল আবহাওয়া ও পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

সৌদি আরবে প্রবেশের মুহূর্ত সম্পর্কে আনাস আল রাজকি বলেন, এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়।

সৌদি টেলিভিশন চ্যানেল আল আখবারিয়াকে তিনি বলেন,  পুরো ব্যাপারটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি মক্কায় পৌঁছে গেছি। সৌদি আরবে পৌঁছাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

আল রাজকি বলেন, পথে অনেকের সঙ্গেদেখা হয়েছে, তাদের আন্তরিক দোয়া ও উষ্ণ অভ্যর্থনা তাকে সাহস ও শক্তি জুগিয়েছে।

তিনি সৌদি নিউজ পোর্টাল সাবককে বলেন, যাত্রা পথে দেখা হওয়া মানুষগুলোই আমাকে এই সফরে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছেন।তিনি আরও বলেন, আমার অনেক দিনের লালিত স্বপ্ন ধীরে ধীরে পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমি শুধু কাবা শরিফ স্পর্শ করে দেখতে চাই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা
দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী