মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল-আকসা মসজিদ!
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ PM

মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল-আকসা মসজিদ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০৭:০৪:৩১ AM

মুসলিমদের হাতছাড়া হচ্ছে আল-আকসা মসজিদ!

ফাইল ছবি


ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদের নামাজ ও অন্যান্য ইবাদত করার অনুমতি রয়েছে। ১৯৬৭ সালে আরব যুদ্ধের পর ইসরায়েল জেরুজালেম ও আল-আকসা মসজিদ দখল করে। এরআগে জেরুজালেমের এ পবিত্র মসজিদটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল।

জেরুজালেম ইসরায়েল দখল করলেও জর্ডানের ওয়াকফ বোর্ডই মসজিদটি পরিচালনা করছিল। এতে করে জেরুজালেম ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে কোনো ইহুদি প্রার্থনা করতে পারত না। যা নিয়ে স্থিতিতাবস্থা বা চুক্তি রয়েছে। এই চুক্তি ১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত কার্যকর আ

তবে দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আজ সোমবার (২৬ মে) প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইহুদিরা আল-আকসায় সেজদা দেওয়াসহ সব প্রার্থনা করতে পারবে।

সোমবার কথিত জেরুজালেম দিবস উপলক্ষ্যে ব্যাপক পুলিশ উপস্থিতির মধ্যে আল-আকসায় জড়ো হতে থাকে ইহুদিরা। এ সময় সেখান যান ইতামার বেন গিভির।

ইহুদিরা আল-আকসা মসজিদকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে। দখলদারদের এ মন্ত্রী সেখানে গিয়ে বলেন, “আজ ঈশ্বরকে ধন্যবাদ। টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারা সম্ভব হয়েছে। আমরা ঈশ্বরকে এজন্য ধন্যবাদ জানাই।” এই দখলদার আরও বলেন, “আমরা এখানে জিম্মিদের এবং গাজায় আমাদের জয়ের জন্য প্রার্থনা করতে এসেছি।”

উগ্রবাদী বেন গিভিরের রাজনৈতিক দলের নেতা ও ইসরায়েলি পার্লামেন্টের সদস্য জাভি সুক্কতও আজ আল-আকসায় গিয়েছিলেন। এই দখলদার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি ইসরায়েলের একটি পতাকা নিয়ে হাঁটছেন। ওই সময় এই দখলদারকে বলতে শোনা যায়, “টেম্পল মাউন্ট (আল-আকসা) এখন আমাদের হাতে”।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে ছেলের হাতে বাবা খু/ন, আ/টক ছেলে
বিদেশে শ্রমিক পাঠাতে নতুন কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কর্মীদের মৃ/ত্যু বাড়ছে, ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি ম/রদেহ
দখলমুক্ত হচ্ছে শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ, নির্মাণ হবে মিনি স্টেডিয়াম
জেলা স্টেডিয়ামগুলোকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘ঘুষ খাওয়া লাগবে’ বলে ভাইরাল হবিগঞ্জের সেই এসআই ক্লোজড
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৩৩ জন
সিলেটে আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের নি*ষেধাজ্ঞা, চাল পাবেন জেলেরা
দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা