মামলায় ফাঁসানোর অভিযোগ: হবিগঞ্জে পিবিআইর পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪১ PM

মামলায় ফাঁসানোর অভিযোগ: হবিগঞ্জে পিবিআইর পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৩ ০৯:৩৬:৪৩ AM

মামলায় ফাঁসানোর অভিযোগ: হবিগঞ্জে পিবিআইর পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে হত্যা মামলায় এক অ্যাম্বুলেন্স চালককে ফাঁসানোর অভিযোগে পিবিআই’র এসআইসহ পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই চালকের নাম কাউছার আহমেদ। তাঁর বাড়ি বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামে।

সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে মামলাটি করেন কাউছার আহমেদের ভাই কামরান আহমেদ। মামলার জবানবন্দি গ্রহণ করার পর আদেশ দেওয়া হবে বলে জানান বিচারক।  

আর মামলায় আসামিরা হলেন– হবিগঞ্জ পিবিআই’র এসআই বাপ্পি বহ্নি, এএসআই তারেকুর রহমান এবং কনস্টেবল শামীম মিয়া, ইসমাইল হোসেন ও জাকির হোসাইন। হবিগঞ্জের পিপি সালেহ উদ্দিন আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী ও দুদুকের প্রসিকিউটর সামছুল হক জানান, বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামের সুজিত দাস হত্যা মামলায় ফাঁসানোর জন্য গত ৪ অক্টোবর কাউছারকে গ্রেপ্তার করেন পিবিআইর এসআই বাপ্পি বহ্নি ও তাঁর দল। পরে জবানবন্দি দেওয়ার জন্য পীড়াপীড়ির একপর্যায়ে তারা কাউছারকে ব্যাপক মারধর করে। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইনে মামলাটি করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার