গা*জায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে নি*হত ৮০০
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ PM

গা*জায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে নি*হত ৮০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১২:৪৫:১৯ PM

গা*জায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে নি*হত ৮০০

ছবি : সংগৃহীত


চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

এই মৃত্যুর অধিকাংশই ঘটেছে কুখ্যাত গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন(জিএইচএফ) পরিচালিত স্থানে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী হিসেবে পরিচিত।

শুধুমাত্র শুক্রবারই দক্ষিণ গাজার রাফাহ শহরে জিএইচএফ পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে ১০ জন নিহত হয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতিতে মানুষ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি যেখানে ক্ষুধায় মৃত্যুবরণ অথবা গুলিতে নিহত হওয়ার মধ্যে একটি বেছে নিতে হচ্ছে।  

এদিকে গাজার বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতালের সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একটি একই পরিবারের তিন সদস্যও রয়েছেন, যারা গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে একটি তাঁবুতে বাস করছিলেন।

গাজা শহরের রিমাল ও শেখ রাদওয়ান এলাকায় চালানো পৃথক হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের সূত্র। অন্যদিকে, গাজা শহরের পূর্বাংশের তুফফাহ পাড়ায় জাফা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরও চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-আহলি হাসপাতালের এক সূত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫৭,৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী