দিল্লিতে ভবন ধ*স, ভেতরে আ*টকা বহু মানুষ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০২ PM

দিল্লিতে ভবন ধ*স, ভেতরে আ*টকা বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ০২:৫৯:০৮ PM

দিল্লিতে ভবন ধ*স, ভেতরে আ*টকা বহু মানুষ

ছবি : সংগৃহীত


ভারতের দিল্লিতে শনিবার (১২ জুলাই) একটি চারতলা ভবন ধসে পড়েছে। একাধিক ব্যক্তি এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ভবন ধসের বিষয়ে সকাল সাতটার দিকে আমাদের কাছে একটা কল আসে। এখন উদ্ধারকাজে কয়েকজন দমকল কর্মীসহ একাধিক দল কাজ করছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৪ মাস বয়সী এক শিশু, চার জন পুরুষ ও তিন জন নারী সহ মোট আটজনকে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়েছে।

বার্তাসংস্থা এএনআই এর এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন।

পিটিআই প্রতিনিধিকে স্থানীয় বাসিন্দা আসমা বলেছেন, সকাল ৭টার দিকে জোরালো একটা শব্দ শুনে আমি ছুটে আসি। দেখি যে, প্রতিবেশীদের বাড়ি ধসে পড়েছে।

এর আগে, এপ্রিলে দিল্লিতে আরেকটি চারতলা ভবন ধসে পড়ে। সে ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী