গা*জায় ২৪ ঘণ্টায় ৯৩ ফি*লিস্তিনি নি*হত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০২ PM

গা*জায় ২৪ ঘণ্টায় ৯৩ ফি*লিস্তিনি নি*হত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ১২:৫১:৩৩ PM

গা*জায় ২৪ ঘণ্টায় ৯৩ ফি*লিস্তিনি নি*হত

ছবি : সংগৃহীত


ইসরায়েল গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে। উপত্যকাটিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জন খাদ্য সহায়তার অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল সূত্র। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকের আগে হোয়াইট হাউসে একটি বিল সই অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, গাজা নিয়ে কিছু ভালো খবর আছে, আমরা যেসব বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে কাজ করছি, তার কিছু অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তার মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ জানান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী