ইরাকে বিপণিবিতানে আ*গুন, নি*হত অর্ধশত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০১ PM

ইরাকে বিপণিবিতানে আ*গুন, নি*হত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০১:১৮:৫৩ PM

ইরাকে বিপণিবিতানে আ*গুন, নি*হত অর্ধশত

ছবি : সংগৃহীত


ইরাকের কুত শহরের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে বিবিসির।

স্থানীয় গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, মাত্র পাঁচ দিন আগে চালু হওয়া এই বিপণিবিতানটিতে আগুন লাগার ঘটনায় অধিকাংশ নিহতই নারী ও শিশু।

তিনি বলেন, বিপণিবিতানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আইএনএর প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের একাধিক তলায় দাউদাউ করে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য কিছু ভিডিওতে ভবনের ছাদে আটকে পড়া মানুষের উপস্থিতি ও আগুনে পোড়া ভেতরের দৃশ্য দেখা গেছে।

আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী