বলিউড অভিনেত্রীর ভাই খু*ন, গ্রে প্তা র ২
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ AM

বলিউড অভিনেত্রীর ভাই খু*ন, গ্রে প্তা র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৩:১৯:০৯ PM

বলিউড অভিনেত্রীর ভাই খু*ন, গ্রে প্তা র ২

ফাইল ফটো


গাড়ি পার্কিং-এর জায়গাকে কেন্দ্র করে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির এক ভাই খুন হয়েছেন।আসিফ কুরেশি নামে ৪২ বছর বয়সী ওই ব্যক্তি সম্পর্কে হুমার চাচাতো ভাই।গতকাল বৃহস্পতিবার রাতে দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায় ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। খুনের অস্ত্রও উদ্ধার করেছে তারা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টায় আসিফ দুই ব্যক্তিকে তাদের দুই চাকার গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন। আসিফের বাড়ির ঠিক সামনেই তারা বাইকটি রেখেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর হাতাহাতি শুরু হয়। কিছু ক্ষণ পরে তারা এলাকা ছেড়ে চলে যান। তবে আবার ফিরে এসে আসিফকে হুমকি দিতে থাকেন। তার পরেই নাকি হুমার ভাইকে হত্যা করেন তারা।

আসিফের মুরগির মাংসের ব্যবসা রয়েছে। পরিবারে রয়েছে তার দুই স্ত্রী। জানা যাচ্ছে, এর আগেও গাড়ি রাখার জায়গাকে কেন্দ্র করে সমস্যায় জড়িয়েছেন আসিফ।হুমার ভাইয়ের এক স্ত্রী বলেন, ‘রাত নটা-সাড়ে নটা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়. আমার স্বামী আসিফ, তাদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তার পরেই আসিফের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।’

হুমকি দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী ব্যক্তি তার ভাইকে নিয়ে আসেন এবং আসিফকে কোপাতে থাকেন বলে অভিযোগ স্ত্রীর। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান