যু*দ্ধবিরতির দাবিতে ই*সরায়েলজুড়ে বি*ক্ষোভ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ AM

যু*দ্ধবিরতির দাবিতে ই*সরায়েলজুড়ে বি*ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০২:১৬:৫১ PM

যু*দ্ধবিরতির দাবিতে ই*সরায়েলজুড়ে বি*ক্ষোভ

ছবি : সংগৃহীত


জিম্মি মুক্তির জন্য চুক্তি এবং যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ করছেন সে দেশের জনগণ। এরই অংশ হিসেবে জেরুজালেমের একটি প্রধান মহাসড়ক অবরোধ করেছেন ইসরায়েলি বিক্ষোভকারীরা।

রবিবার সকালে হিব্রু বিশ্ববিদ্যালয়ের গিভাত রাম ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা এবং তারা বেগিন বুলেভার্ডে যান চলাচল বন্ধ করে দেন।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, আয়োজকরা ইচ্ছাকৃতভাবে মিছিলের চূড়ান্ত গন্তব্য গোপন রেখেছিলেন এবং অংশগ্রহণকারীদেরকে শুধু ‘ঢাক বাজনেওয়ালাদের অনুসরণ করতে’ বলেন, তবে বিস্তারিত কিছু জানাননি। প্রথম কয়েক মিনিটের মধ্যেই ঢাকওয়ালারা হঠাৎ দিক পরিবর্তন করেন।

পুলিশ বিক্ষোভটিকে অবৈধ ঘোষণা করেছে, তবে এখনো পর্যন্ত সড়কে বসে থাকা বিক্ষোভকারীদের গ্রেপ্তার শুরু করেনি।

এদিকে বন্দিদের মুক্তি এবং যুদ্ধের অবসান চেয়ে সারাদেশে বিক্ষোভের অংশ হিসেবে তেল আবিবের হোস্টেজ স্কয়ারে মায়েরা শিশুদের বহন করা স্ট্রলারসহ বিক্ষোভ করছেন। হোস্টেজ স্কয়ার সকালে ধীরে ধীরে মানুষে ভরে উঠছে। তারা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছেন এবং হলুদ রিবন পরেছেন। এই বিক্ষোভ গাজায় বন্দিদের পরিবারদের আহ্বানে আয়োজিত হয়েছে, যা তাদের মুক্তি এবং যুদ্ধের অবসান দাবি করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক